ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় হাইকোর্টের ব্যাখ্যা খামেনি নিহত নাকি জীবিত যা জানা গেল মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান সাভার ও আশুলিয়ায় মশার উপদ্রব অতিষ্ঠ সাধারণ মানুষ যানবাহন সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না ধামরাই থানা পুলিশ উলিপুরে গাঁজা সেবনকালে তিনজন আটক ৫ দিন করে কারাদণ্ড উলিপুর-এ সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নিজ কার্যালয়ে নিহত নেতানিয়াহু জল্পনা তুঙ্গে উলিপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেকু জব্দ করে

ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেকু জব্দ করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
51

ধামরাইয়ে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে সূয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছে ধামরাই উপজেলা প্রশাসন। রোববার (১ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে সূয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের খালপাড় এলাকার একটি চক থেকে মাটি কাটার সময় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এ সময় সরে জমিনে উপস্থিত থেকে একটি ভেকু জব্দ করা হয়। উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আগের দিনও একই অভিযোগে তার একটি ভেকু জব্দ করেছিল উপজেলা প্রশাসন। স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, ফসলি জমির মাটি কাটার বিষয়ে সংশ্লিষ্ট এমপি নিষেধাজ্ঞা জারি করার পরও ফরহাদ হোসেন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত গোপনে তিন ফসলি জমির মাটি কাটতেন।

এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে তারা মন্তব্য করেন। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনিয়ম করে আসছেন।

ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে রাতের আঁধারে জমির মাটি কেটে নেওয়া হতো বলেও দাবি করেন তারা। তবে প্রশাসনের সাম্প্রতিক অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)খান সালমান হাবিব বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও যারা এ ধরনের অবৈধ কাজে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেকু জব্দ করে

আপডেট সময় : ০৫:২৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬