ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর বাঘা মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসিফও পেলেন সম্মাননা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি-স্বেচ্ছাচারিতা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে সাভারের বিজিবির অস্থায়ী ক্যাম্প স্থাপন মোতায়েন ৬০ সদস্য পরিচ্ছন্ন সবুজ ও নান্দনিক স্বাস্থ্য কমপ্লেক্স গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কুয়াকাটায় হোটেল কর্মীকে মারধরের অভিযোগ, খাসজমি দখল নিয়েও শাহ আলমকে ঘিরে বিতর্ক বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ শীতের আগমনী বার্তা বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

উলিপুরে গাঁজা সেবনকালে তিনজন আটক ৫ দিন করে কারাদণ্ড

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
402

কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (০৩ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় (১) মোঃ সুমন, জোনাইডাঙ্গা, উলিপুর; (২) মোঃ আব্দুল করিম, উলিপুর; এবং (৩) মোঃ পাভেল, হায়াত খাঁ, উলিপুর কে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৫ (পাঁচ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে গাঁজা সেবনকালে তিনজন আটক ৫ দিন করে কারাদণ্ড

আপডেট সময় : ১০:০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬