ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গবেষণায় সাফল্য অর্জনকারীদের স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আপত্তিকর ভিডিও ভাইরাল, দুদকের মামলা থাকা সত্ত্বেও পদে বহাল আরডিএ প্রকৌশলী শেখ কামরুজ্জামান উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা ঈশ্বরদীতে ক্লাস চলাকালীন প্লাস্টিকের ডোপ থেকে ছড়ানো গন্ধে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, এলাকায় চাঞ্চল্য রাজশাহীকে ঢেলে সাজাতে চাই বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক জেন্ডার পরিবর্তন করে আসা নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রেমিক গ্রেফতার পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক কুয়াকাটা হতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এমপি চাঁদের নগদ অর্থ প্রদান ও সরকারি সহায়তার আশ্বাস হারানো বিজ্ঞাপ্তি

ঝিনাইদহে বিএনপির ‘দুর্গে’ জামায়াতের জয়, চারটি আসনের তিনটিতেই জয়ী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
284

বিএনপির ‘দুর্গ’খ্যাত ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের তিনটিতেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী। শুধু ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসনে বিএনপি নেতা সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

জামায়াতে ইসলামীর বিজয়ী তিনজন হলেন ঝিনাইদহ–২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে আলী আজম মো. আবু বক্কর, ঝিনাইদহ–৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে মতিয়ার রহমান ও ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসনে মাওলানা আবু তালিব নির্বাচিত হয়েছেন।

স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সব কটি আসন বিএনপির দখলে ছিল। শুধু ঝিনাইদহ–১ আসনে ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাই ৩৩৫ ভোটে বিএনপির প্রার্থী আব্দুল ওহাবকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন। এবার তিনটি আসনে জয়ী হয়েছে জামায়াতে ইসলামী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঝিনাইদহ–১ আসনে মো. আসাদুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শৈলকুপা উপজেলা জামায়াতের আমির আবু সালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৫৭ হাজার ৫৫ ভোট পেয়েছেন।

ঝিনাইদহ–২ আসনে জামায়াতে ইসলামীর আলী আজম মো. আবু বক্কর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।

ঝিনাইদহ–৪ আসনে জামায়াতে ইসলামীর মো. আবু তালিব দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম ফিরোজ ৭৭ হাজার ১০৪ ভোট পেয়েছেন। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খাঁন ধানের শীষ প্রতীক নিয়ে ৫৬ হাজার ২২৪ ভোট পেয়েছেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বলেন, খুবই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝিনাইদহে বিএনপির ‘দুর্গে’ জামায়াতের জয়, চারটি আসনের তিনটিতেই জয়ী

আপডেট সময় : ১২:৩৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬