ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ চকরাজাপুর ইউনিয়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন, উপস্থিত ছিলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ উলিপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণায় উলিপুরে ছাত্রদলের স্বাগত মিছিল নান্দাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন- ইউএনও ফাতেমা জান্নাত নান্দাইলে পিআইবির মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় জমকালো মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণায় উলিপুরে ছাত্রদলের স্বাগত মিছিল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
18

গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায়” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২০২৭ অর্থবছরের জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, উলিপুর উপজেলা ও পৌর শাখা। শনিবার (১৩ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে উলিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের মধ্যবর্তী স্থান মসজিদুল-হুদা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রস্তাবিত বাজেটের ওপর একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উলিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী এবং উলিপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মারুফ। এছাড়াও উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে। তারা বাজেটকে জনবান্ধব, উন্নয়নমুখী ও সৃজনশীল আখ্যা দিয়ে এর প্রতি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা বলেন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে। বক্তব্যে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ঘোষিত বাজেট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বক্তারা ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বাগত মিছিল ও পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, উলিপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণায় উলিপুরে ছাত্রদলের স্বাগত মিছিল

আপডেট সময় : ০৯:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬