ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

ছাতকে মোবাইল কোর্টের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা আদায় 

ছাতক প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতকে গোবিন্দগঞ্জ বাজারে মোবাইল কোর্ড অ’ভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায়। ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট ডিপ্লোম্যাসি চাকমা।

এ সময় বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে কাঁচাবাজার, মাছ বাজার, ডিম ও মাংসের দোকান, মুদি দোকান এবং ফলের বাজার পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের জন্য সতর্ক করা হয়। এ সময় ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোম্যাসি চাকমা জানান, রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। স্থানীয়দের মধ্যে এ অভিযানে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা নিয়মিত বাজার তদারকির মাধ্যমে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাতকে মোবাইল কোর্টের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা আদায় 

আপডেট সময় : ০৬:৪৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬