ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে মিলল রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শন নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ বাঘা থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসমিসহ আটক ৪ রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার দাখিল ২০২৬ ইং সালের পরীক্ষার্থীনিদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত বাঘা থানায় অ্যাডিশনাল ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ  আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ করে কুড়িগ্রামে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

চাটমোহরে নবনির্বাচিত এমপি আলী আছগার আইনশৃঙ্খলা কমিটিতে আলোচনা

মোঃ আবু সাইদ পাবনা
  • আপডেট সময় : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
223

এক সময় দল পালার জন্য সরকারের টিআর কাবিখা প্রকল্প দেয়া হতো। ওই টাকা দিয়ে দল পরিচালনা করা হতো। এখন থেকে টিআর কাবিখা প্রকল্পের টাকায় মসজিদ, মন্দির, গির্জার উন্নয়নে ব্যয় করা হবে। কোন প্রকল্প থেকে সিঙ্গেল পয়সাও আমার পকেটে ঢুকবে না। আমার কাজের কোন বৈষম্য থাকবে না। সরকারের ভাল কাজে আমরা সহযোগিতা করবো। মন্দ কাজের সমালোচনা করবো। সরকারের সকল সিদ্ধান্ত ভালো হলেও বাস্তবায়নে নানা ত্রুটি থাকে। চাটমোহর বড় উপজেলা হিসেবে বরাদ্দ বেশি থাকবে।

সোমবার সকালে পাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের নবনির্বাচিত এমপি অধ্যাপক মুহাম্মদ আলী আছগার উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে, ভূমি অফিসের দুর্নীতির ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। বক্তব্যের এক পর্যায়ে আবেগ আপ্লূত হয়ে তিনি বলেন, মহান আল্লাহ তা’আলা আমাকে যে এতবড় দায়িত্ব দিয়েছেন সেই আমানত আমি যেন রক্ষা করতে পারি। সে জন্য সকলের দোয়া এবং সহযোগিতা চাই।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু,জামায়াতে ইসলামের চাটমোহর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার ইগনাসিউস গোমেজ, উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অশোক চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ।

সভায় বক্তারা চাটমোহরে নির্বাচন পরবর্তী সহিংসতা, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নতি, চিকিৎসক নিয়োগ, রমজানে বাজার মনিটরিং, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতামত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটমোহরে নবনির্বাচিত এমপি আলী আছগার আইনশৃঙ্খলা কমিটিতে আলোচনা

আপডেট সময় : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬