ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

কৃষিজমি রক্ষায় ধামরাই প্রশাসনের কঠোর অভিযান ভেকু জব্দ করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ২৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলার নান্নার ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার মহোৎসব বন্ধ করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার সরঞ্জাম জব্দ করার পাশাপাশি প্রভাবশালী চক্রকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

​অভিযান চলাকালীন পরিস্থিতির ভয়াবহতা এবং প্রশাসনের অবস্থান স্পষ্ট করে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি বলেন,আমরা খবর পাচ্ছিলাম যে ধাইরা এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে।

এতে কেবল কৃষি উৎপাদনই ব্যাহত হচ্ছে না, বরং পরিবেশগত ভারসাম্যও নষ্ট হচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যারা এসব জনস্বার্থ বিরোধী কাজ করছে, তাদের আমরা কোনো ছাড় দেব না। আজকের এই অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ এবং কৃষিজমি রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার এসএনবি ব্রিকসের পার্শ্ববর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাটি কেটে আসছিল। গভীর গর্ত করে মাটি তোলায় পাশের ফসলি জমিগুলোও ধসে পড়ার ঝুঁকিতে ছিল।

এমন অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি শক্তিশালী ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়। ​অভিযান শেষে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন,অবৈধভাবে মাটি কাটার ফলে এই অঞ্চলের কৃষকরা দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

জনস্বার্থে এবং আবাদি জমি রক্ষায় আমরা বদ্ধপরিকর। আইন অমান্য করে যারা মাটি কাটার সাথে জড়িত থাকবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের অভিযান উপজেলার প্রতিটি প্রান্তে অব্যাহত থাকবে। ​উপজেলা প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত সরঞ্জামের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষিজমি রক্ষায় ধামরাই প্রশাসনের কঠোর অভিযান ভেকু জব্দ করে

আপডেট সময় : ০৩:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬