ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

কলাপাড়া পৌরসভায় ঈদ ভিজিএফের চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অতি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারের ঈদ ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় কলাপাড়া পৌরসভায় চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মোট ৪ হাজার ৬২৫টি পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), পৌর নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্তৃপক্ষ জানায়, সরকারের এই মানবিক উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে লক্ষ্যেই এই ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হচ্ছে।

স্থানীয় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদকে সামনে রেখে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটাই স্বস্তি নিয়ে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দরিদ্র মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়া পৌরসভায় ঈদ ভিজিএফের চাল বিতরণ

আপডেট সময় : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬