ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

এখনো স্বাভাবিক হয়নি সাভার ও আশুলিয়ার পেট্রোল পাম্পের তেল সরবরাহ করা

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৩১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার ও আশুলিয়ায় এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। গত কয়েকদিন ধরে এলাকাটির বেশ কয়েকটি পেট্রোল পাম্পে তেলের সংকট দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ গ্রাহকরা।

অনেক পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তারা। স্থানীয় সূত্রে জানা যায়, সরবরাহে অনিয়ম এবং তেলবাহী গাড়ি সময়মতো না পৌঁছানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে সাভার ও আশুলিয়ার বেশ কিছু পেট্রোল পাম্পে তেলের মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

সাভারের একটি পেট্রোল পাম্পের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা নিয়মিত তেলের চাহিদা পাঠালেও সময়মতো সরবরাহ পাচ্ছি না। আগে যেখানে প্রতিদিন তেলবাহী গাড়ি আসতো, এখন দুই-তিন দিন পরপর আসছে।

এতে আমাদের পাম্পে তেলের সংকট তৈরি হচ্ছে। আশুলিয়ার আরেক পাম্প মালিক মো. সোহেল রানা জানান, গ্রাহকরা এসে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি ঠিক করা সম্ভব নয়।

এদিকে তেলের সংকটের কারণে বিপাকে পড়েছেন পরিবহন চালকরা। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। স্থানীয় বাস চালক আব্দুল করিম বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো তেল পাইনি।

কাজ করতে না পারলে আমাদের আয় বন্ধ হয়ে যায়। তেলের এই সংকটে আমরা খুব কষ্টে আছি। মোটরসাইকেল চালক রুবেল হোসেন বলেন, “দুইটা পাম্প ঘুরেও তেল পাইনি। শেষ পর্যন্ত অনেক দূরে গিয়ে তেল নিতে হয়েছে। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।

একই অভিযোগ করেছেন প্রাইভেটকার চালক আরিফুল ইসলাম। তিনি বলেন, “তেলের জন্য লাইনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। অনেক সময় অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না। দ্রুত সরবরাহ স্বাভাবিক করা দরকার। এদিকে পাম্প মালিকদের দাবি, সরবরাহ দ্রুত স্বাভাবিক করা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

কারণ এলাকাটিতে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমাতে নিয়মিত তেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন পাম্প মালিকরা। স্থানীয়রা আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে সাভার ও আশুলিয়ার পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি ও কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এখনো স্বাভাবিক হয়নি সাভার ও আশুলিয়ার পেট্রোল পাম্পের তেল সরবরাহ করা

আপডেট সময় : ০৩:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬