ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী বাস্তবায়নাধীন ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও রংপুর সামাজিক বন বিভাগের উলিপুর বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৫০টি গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি সকলকে অন্তত একটি করে গাছ রোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বৃক্ষরোপণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি দেশের সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, “আজকের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং মানুষের অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্যগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যায়ও সবাইকে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৩:২৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬