ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ চেয়ারম্যান গণধোলাইয়ের শিকার

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৩৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৬নং ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে সরকার প্রদত্ত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের জন্য স্লিপ বিতরণ করা হচ্ছিল।

এ সময় উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্লিপ নিতে আসা লোকজনের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে উত্তেজিত জনতা চেয়ারম্যান এরশাদ আলীর ওপর হামলা চালায়। এতে তিনি জনতার হাতে গণধোলাইয়ের শিকার হন। পরে স্থানীয় লোকজন ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত চেয়ারম্যানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে মাহামুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জানান—ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

One thought on “উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ চেয়ারম্যান গণধোলাইয়ের শিকার”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ চেয়ারম্যান গণধোলাইয়ের শিকার

আপডেট সময় : ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬