ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল

উলিপুরে বেকারত্বকে দায়ী করে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
449

উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণক পাড়া গ্রামে বেকারত্বকে দায়ী করে চিরকুট লিখে আবু কালাম (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবু কালাম একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ গোলজার আলীর একমাত্র পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। রাত আনুমানিক ৩টার দিকে সেহরি খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে গেলে কোনো সাড়া পাওয়া যায় না। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর পরিবারের সদস্যদের সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় দেখা যায়, ঘরের চালের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন কালাম। দ্রুত তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন।
পরিবারের দাবি, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে বেকারত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার হতাশার কথা উল্লেখ ছিল বলে জানা গেছে। তবে চিরকুটের বিষয়বস্তু সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
খবর পেয়ে কুড়িগ্রাম জেলার সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাঈদ ইবনে সিদ্দিক, অফিসার ইনচার্জ (ওসি), জানান—প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে বেকারত্বকে দায়ী করে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬