ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত উলিপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, পুড়িয়ে ধ্বংস রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কু/পি/য়ে হ/ত্যা জুলাই শহীদ দিবস ২০২৬ বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ নগর উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আলোচনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাঘায় বৃক্ষরোপণ সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

উলিপুরে বৃদ্ধের আত্মহত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
216

কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এ আব্দুল জব্বার আলী (৬১) নামের এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালু ডাঙ্গা (বিবিসির মোড় সংলগ্ন) এলাকার বাসিন্দা এবং মৃত মেহের আলীর দ্বিতীয় পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার আলী পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তিনি দুই সন্তানের জনক।

দীর্ঘদিন ধরে তিনি নীরবে জীবনযাপন করলেও হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাতের কোনো এক সময় তিনি নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তার আপন বোন জামাই আব্দুল করিম তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি আব্দুল জব্বার আলীকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দ্রুত উলিপুর থানা পুলিশ-কে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গ-এ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে বৃদ্ধের আত্মহত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ০৮:১৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬