ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক চরাঞ্চলে রাতভর অভিযান রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ সাভারের ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্টিত হয় আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ মুক্তা কম্পিউটার এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে সাভারে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিক গ্রেপ্তার করে পুলিশ দুদকের জালে অভিযুক্তদের পাল্টা চাল: রেলের ভাবমূর্তি বিনষ্টে মিডিয়া বিভ্রান্তির নতুন খেলা সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু

উলিপুরে নদীভাঙন রোধ ও কাজের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
263

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধরলা ও ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধ এবং নদীতীর সংরক্ষণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে স্থানীয়দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শিক্ষক নুর-ই-এলাহি, ইউপি সদস্য শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের রসুলপুর পাড়া, হিন্দুপাড়া, মাঝিপাড়া ও কানাপাড়া এলাকা দীর্ঘদিন ধরে ধরলা ও ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনের কবলে রয়েছে। গত এক বছরে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দুই শতাধিক ঘরবাড়ি, প্রায় ৫০০ একর কৃষিজমি, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিস ও মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে।

বক্তারা আরও বলেন, বর্তমানে সহস্রাধিক ঘরবাড়ি, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাজার হাজার একর কৃষিজমি মারাত্মক হুমকির মুখে রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে স্থানীয়রা নদীতীর সংরক্ষণে টেকসই বাঁধ নির্মাণ, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধ কাজ শুরু এবং চলমান কাজের অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানান। তারা অভিযোগ করেন, নদীভাঙন রোধে বরাদ্দকৃত কাজ যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় প্রতিবছর নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে নদীভাঙন রোধ ও কাজের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৭:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬