ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে দুইটি ইটভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে দুইটি ভাটায় মোট সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পৃথক অভিযানে উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স এইচবিইউ ব্রিকস এবং গুনাইগাছ ইউনিয়নের মেসার্স একেএম ব্রিকস

এই দুইটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এইচবিইউ ব্রিকসকে ৫ লাখ টাকা এবং একেএম ব্রিকসকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি কিলন স্কেভেটরের মাধ্যমে ভাটার কিলন ভেঙে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল এবং কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১৩, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে দুইটি ইটভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬