ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি

আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক আটক: ফরম ফিলাপের ৩৫০ টাকা আত্মসাতের অভিযোগ

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসি পরীক্ষার ফরম ফিলাপের নামে ছাত্রীর কাছ থেকে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখ সকাল অনুমান ১টায় লালপুর উপজেলার বড়বড়িয়া গ্রামের মোঃ ইমামুল হকের মেয়ে আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী মোছাঃ ইসরাত জাহান সুচি ফরম ফিলাপের জন্য ৩,৫০ টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে যান।

এসময় কলেজের অফিস সহায়ক অমিত কুমার সরকার তাকে বলেন, সবকিছু তার কাছে জমা দিলে তিনি ফরম ফিলাপ করে দেবেন। সরল বিশ্বাসে ইসরাত সবকিছু তার কাছে জমা দিয়ে বাড়ি ফিরে আসেন। এরপর বিভিন্ন সময়ে যোগাযোগ করলে অমিত কুমার সরকার জানান ফরম ফিলাপ সময়মতো হয়ে যাবে।

২৯ জুন প্রবেশপত্র বিতরণের দিন ফোন করে বলেন, “প্রিন্সিপাল স্যার রাজশাহীতে আছেন, কাল আসেন।” ৩০ জুন গেলে বলেন “প্রবেশপত্রে সমস্যার কারণে রাজশাহী পাঠানো হয়েছে।” ১ জুলাই আবার ফোন করে বলেন তিনি নিজেই সমস্যা সমাধানে রাজশাহী যাচ্ছেন।

সন্দেহ হলে ১ জুলাই সকাল ১১টায় ইসরাতের বাবা মেয়েকে নিয়ে কলেজের প্রিন্সিপালের কাছে যান। প্রিন্সিপাল কম্পিউটারে যাচাই করে জানান, ইসরাতের ফরম ফিলাপই হয়নি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালপুর থানায় “অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে টাকা আত্মসাৎ” এর অভিযোগে মামলা দায়ের করেন।

পরে লালপুর থানা পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় ৩ জুলাই ২০২৬ তারিখ রাতে বড়াইগ্রাম থানাধীন বনপাড়া এলাকা থেকে অমিত কুমার সরকার ৩৫ কে গ্রেপ্তার করে। আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লালপুর থানা পুলিশ জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের নামে এ ধরনের প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক আটক: ফরম ফিলাপের ৩৫০ টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬