ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা

আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
132

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে নাশকতার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আড়ানী পৌর বাজার এলাকায় আড়ানী পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বিএনপির কার্যালয়ে নাশকতার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।

তারা বলেন, এ ধরনের হামলা ও নাশকতার মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. তোজাম্মেল হক, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান স্বজন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামিম সরকার

আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মহিদুল ইসলাম জুয়েল, রাজশাহী জেলা যুবদল নেতা রাকিবুল হোসেন জেমস, মিলন প্রামাণিক, জয়নাল আবেদীন আড়ানী পৌর যুবদল নেতা রকি আহম্মেদসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজারো সাধারণ জনগণ অংশ নেন এবং নাশকতার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৭:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬