ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

আড়ানীতে অর্ধকোটি টাকার জিরা ছিনতাই, সালিশে উদ্ধার

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
172

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে প্রায় অর্ধকোটি টাকার জিরা ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে জিরার একটি অংশ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, পাবনার দোলায় বাজার এলাকার জিরা ব্যবসায়ী মোঃ মিঠন আলী (২৬), পিতা- মোঃ মানিক আলী, সিলেট তামাবিল এক্সপার্ট ইমপোর্ট থেকে আনা জিরার একটি চালান বাঘা উপজেলার আড়ানী বাজারে “সুইট-শান্ত” নামে দুই ভাইয়ের অর্ডারে পাঠান। ট্রাকভর্তি ওই চালানে মোট ৩০০ বস্তা জিরা ছিল। প্রতিটি বস্তার ওজন ছিল ৩০ কেজি করে। মোট জিরার পরিমাণ ছিল প্রায় ৯ হাজার কেজি। ট্রাকটির নম্বর ছিল ঢাকা মেট্রো-ট ২২-৮৮০৯। ভুক্তভোগী ব্যবসায়ী মিঠন আলীর অভিযোগ, জিরা কেনার কথা বলে তাকে আড়ানীতে ডেকে নেওয়া হয়। পরে সেখানে একদল ব্যক্তি জোরপূর্বক জিরার বস্তাগুলো নিয়ে নেয়। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, সুজ্জাত আহম্মেদ তুফান, জাহাঙ্গীর আলম এবং তার ভাগিনা শান্ত ইসলাম ও সুইট ইসলামের নাম সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হকের নেতৃত্বে অনুষ্ঠিত ওই সালিশে আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা রাশিদুল ইসলাম রাসু, জিয়াউল হক জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনার পর অভিযোগকারী ব্যবসায়ী মিঠন আলীর দাবি অনুযায়ী, পাইকারি বাজারে জিরার মোট মূল্য ধরা হয় প্রায় ৪৬ লাখ ৮০ হাজার টাকা। পরে স্থানীয় সালিশে ৩৭ লাখ টাকার সমঝোতা হয়। এর মধ্যে জব্দ করা জিরার ১১০ বস্তা উদ্ধার করে ব্যবসায়ী মিঠনের কাছে ফেরত দেওয়া হয়। উদ্ধার হওয়া প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি। সালিশ সূত্রে জানা যায়, ফেরত দেওয়া ১১০ বস্তা জিরার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা। বাকি ২৩ লাখ ৫০ হাজার টাকা আগামী রবিবার চেকের মাধ্যমে পরিশোধ করার সিদ্ধান্ত হয়। অভিযুক্তদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শান্ত ইসলাম ও সুইট ইসলাম দাবি করেছেন জিরা ব্যবসায়ীর সঙ্গে তাদের পূর্বে চিনির ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেন ছিল। সেই পাওনা টাকা না পাওয়ায় তারা জিরার চালান আটকে রেখেছিলেন। এ ঘটনায় গত শনিবার রাতে বাঘা থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মিঠন আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়ানীতে অর্ধকোটি টাকার জিরা ছিনতাই, সালিশে উদ্ধার

আপডেট সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬