ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ উলিপুরে রক্তাক্ত সংঘর্ষ: ছুরিকাঘাতে ৫ জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

আগামীর বাংলাদেশ এনসিপি’র বাংলাদেশ: ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
206

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার গুনাইগাছ ব্রিজ সংলগ্ন এম এ মতিন কারিগরি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি বলেন, “ভয় পাওয়ার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে এনসিপি’র বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে এনসিপি হয় প্রধান দল হিসেবে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে স্থান করে নেবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত। তিনি দাবি করেন, বর্তমান জাতীয় সংসদে এনসিপি’র ছয়জন সংসদ সদস্য থাকলেও তারা ছয়শ এমপি’র সমপরিমাণ শক্তি নিয়ে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করে যাচ্ছেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সভায় সভাপতিত্ব করেন উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান জুয়েল, রংপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির এবং উলিপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ রুহুল আমিন।

এ সময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামীর বাংলাদেশ এনসিপি’র বাংলাদেশ: ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি

আপডেট সময় : ০১:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬