ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শুকুরজান জিন্নত আলী আদর্শ স্কুলের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে মোঃ হাসিবুল হোসেন জিসানকে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের প্রতিবাদ মিছিল বের করে রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী হোসেনপুরে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুবিধা পাবে ৩৩ হাজারের বেশি শিশু ফেনী চেম্বার নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের নিরঙ্কুশ জয় ২৪টির মধ্যে ২২ পদে বিজয় সাভারের মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় সাভারের যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে দল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের প্রতিবাদ মিছিল বের করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
17

বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার, গুজব এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ জুন) বিকেলে সাভার পৌরসভা মডেল মসজিদের সামনে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা জেলা যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির প্রবণতার সমালোচনা করেন।

তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সহনশীলতা এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চা জোরদারে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে শালীনতা, সত্যনিষ্ঠা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকল্প নেই।

তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।   বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দিপক ও সাজেদুল ইসলাম।

তারা সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবসমাজকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় ঘোষিত প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঢাকা জেলা যুবদল সবসময় অঙ্গীকারবদ্ধ। তিনি দলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান।   বক্তারা তাদের বক্তব্যে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, গণতান্ত্রিক মূল্যবোধ, সাংগঠনিক ঐক্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের প্রতিবাদ মিছিল বের করে

আপডেট সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬