ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করে বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে জননিরাপত্তা নিশ্চিতে নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি

ঈদের ছুটি বাড়ানোর পরিকল্পনা সরকারের

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৪০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
469

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা করছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশের মাধ্যমে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

প্রস্তাবটি অনুমোদিত হলে সরকারি চাকরিজীবীরা ১৬ মার্চ অফিস করার পর থেকেই কার্যত ঈদের ছুটিতে চলে যেতে পারবেন। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ফলে মাঝখানের দিন ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাওয়া যাবে।

তবে ছুটির সম্ভাবনা এখানেই শেষ নয়। ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) অফিস খোলা থাকলেও ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

এ পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি মাঝের দুই দিন—২৪ ও ২৫ মার্চ—ছুটি নিতে পারেন, অথবা সরকার যদি এই দিন দুটিকেও সাধারণ ছুটি ঘোষণা করে, তাহলে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ তৈরি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেই হিসেবে ৩০ রোজা পূর্ণ হওয়া এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদের ছুটি বাড়ানোর পরিকল্পনা সরকারের

আপডেট সময় : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬