ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বাঘায় রাতভর অভিযান: চুরি মামলার পলাতক আসামি মিশন গ্রেফতার, উদ্ধার চোরাই অটোভ্যান বিয়ের পর বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, হোসেনপুরে চাঞ্চল্য সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড বক্তারপুর এলাকায় ঋণের টাকা ফেরত চেয়ে নিজের পুরুষাঙ্গ হারালেন স্বপন সাভারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয় বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক চরাঞ্চলে রাতভর অভিযান রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ সাভারের ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্টিত হয় আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার

ঈদের ছুটি বাড়ানোর পরিকল্পনা সরকারের

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৪৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা করছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশের মাধ্যমে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

প্রস্তাবটি অনুমোদিত হলে সরকারি চাকরিজীবীরা ১৬ মার্চ অফিস করার পর থেকেই কার্যত ঈদের ছুটিতে চলে যেতে পারবেন। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ফলে মাঝখানের দিন ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাওয়া যাবে।

তবে ছুটির সম্ভাবনা এখানেই শেষ নয়। ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) অফিস খোলা থাকলেও ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

এ পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি মাঝের দুই দিন—২৪ ও ২৫ মার্চ—ছুটি নিতে পারেন, অথবা সরকার যদি এই দিন দুটিকেও সাধারণ ছুটি ঘোষণা করে, তাহলে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ তৈরি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেই হিসেবে ৩০ রোজা পূর্ণ হওয়া এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদের ছুটি বাড়ানোর পরিকল্পনা সরকারের

আপডেট সময় : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬