ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান ৪৯ শিক্ষার্থী পেল সনদ ও নগদ অর্থ রাজশাহীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁ/চিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান অবাঞ্ছিত ঘোষণা উলিপুরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুবক গ্রেপ্তার উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের দাফন সম্পন্ন বাঘায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ রাজশাহীতে ২ রেস্তোরাঁয় হামলা ককটেল বিস্ফোরণ পুলিশ আহত প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

উলিপুর থানার বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
269

কুড়িগ্রামের উলিপুরে বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ০৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানটি পরিচালিত হয় উলিপুর থানাধীন দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার গ্রামে শ্রী চনক চন্দ্র রায় চন্দনের বসতবাড়িতে। এ সময় তার শয়নকক্ষের খাটের বালিশের নিচ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় আনুমানিক ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২,০০০ টাকা।

ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে শ্রী চনক চন্দ্র রায় চন্দন (৪০), পিতা-মৃত অলন্ত চন্দ্র রায় অনন্ত, গ্রাম-দুর্গাপুর (ভেলুর খামার), ইউনিয়ন-দুর্গাপুর, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় উলিপুর থানায় মামলা নং-০৭, তারিখ ০৪/০৩/২০২৬ খ্রি., ধারা ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে উলিপুর থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুর থানার বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬