ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করে বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে জননিরাপত্তা নিশ্চিতে নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি

উলিপুর-এ সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
315

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা প্রশাসন উলিপুর-এর উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুরে উলিপুর পোস্ট অফিস মোড় সংলগ্ন যাত্রীছাউনী এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাহামুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উলিপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। উদ্বোধনকালে ইউএনও মাহামুদুল হাসান জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে বিক্রয় কেন্দ্র চালু থাকবে এবং মজুদ থাকা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।

এ কেন্দ্র থেকে প্রতি ব্যক্তি লিটারপ্রতি ৬৫ টাকা দামে সর্বোচ্চ দুই লিটার দুধ এবং কেসপ্রতি ২২৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেস ডিম ক্রয় করতে পারবেন। রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

সুলভ মূল্যের এ বিক্রয় কেন্দ্র সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে বাজারে কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসব্যাপী প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী উক্ত কেন্দ্রে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুর-এ সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

আপডেট সময় : ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬