ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি খাতে সংকটের আশঙ্কা ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস’ ফোরাম কর্তৃক “ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত হয় নান্দাইলে স্ত্রীর সামনে স্বামী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ মানিকগঞ্জে সম্পন্ন হলো বিমান মন্ত্রীর মাতা হুরুন নাহারের দাফন। নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারের উদ্ধার করে পুলিশ  গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার উলিপুরে তিস্তা নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন, প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা স্বামী পলাতক ময়মনসিংহে ডিবি পুলিশের পরিচয়ে রডবোঝাই ট্রাক ডাকাতি আমি যতদূর জানি, সর্বোচ্চ নেতা জীবিত আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে সম্পন্ন হলো বিমান মন্ত্রীর মাতা হুরুন নাহারের দাফন।

স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন
  • আপডেট সময় : ১০:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
45

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা–এর মাতা হুরুন নাহার (৮৩)-এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১ মার্চ) বাদ আছর মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মুন্নু মেডিকেল কলেজ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় হুরুন নাহার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমার স্বামী, সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নু–এর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এ সময় আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন। মন্ত্রী আফরোজা খানম রিতা ও তার পরিবারের প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানিকগঞ্জে সম্পন্ন হলো বিমান মন্ত্রীর মাতা হুরুন নাহারের দাফন।

আপডেট সময় : ১০:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬