ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসমিসহ আটক ৪ রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার দাখিল ২০২৬ ইং সালের পরীক্ষার্থীনিদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত বাঘা থানায় অ্যাডিশনাল ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ  আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ করে কুড়িগ্রামে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত সাভার ও আশুলিয়ায় তীব্র বিদ্যুৎ সংকট অতিষ্ঠ জনজীবন মানুষের বাংলা নববর্ষ মেলার উদ্বোধন করেন সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম

উলিপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
10 / 100 SEO Score
110

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে শহীদ মিনার সংলগ্ন শহীদ রায়হান পাঠাগারে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি উলিপুর উপজেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (সংগঠক) মামুন মিয়া। সঞ্চালনায় ছিলেন জাতীয় ছাত্র শক্তি উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল আল হাসান, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের উলিপুর উপজেলা শাখার সাবেক সদস্য সচিবও ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (তৌহিদ)। তিনি তাঁর বক্তব্যে ‘২৪-এর গণঅভ্যুত্থানে’ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনা ধারণ করে আগামীর পথচলায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা এনসিপি, যুবশক্তির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দেশ গঠন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

“দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে”—এই স্লোগানকে সামনে রেখে নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নৈতিক রাজনীতির চর্চাই তাদের মূল লক্ষ্য।

আলোচনা সভা শেষে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৩:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬