ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় রাতভর অভিযান: চুরি মামলার পলাতক আসামি মিশন গ্রেফতার, উদ্ধার চোরাই অটোভ্যান বিয়ের পর বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, হোসেনপুরে চাঞ্চল্য সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড বক্তারপুর এলাকায় ঋণের টাকা ফেরত চেয়ে নিজের পুরুষাঙ্গ হারালেন স্বপন সাভারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয় বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক চরাঞ্চলে রাতভর অভিযান রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ সাভারের ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্টিত হয় আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ মুক্তা কম্পিউটার এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে

নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর- গণমাধ্যম উন্নয়ন ও কল্যাণে একাধিক প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০১:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী এমপি তাঁর শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে এসে নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেছেন।

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সফরের প্রথম দিনে তিনি প্রটোকল অনুযায়ী নান্দাইলে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ এসময় উপস্থিত ছিলেন।

তারপর নান্দাইল প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী গণমাধ্যমের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ঘোষণা দেন-

নান্দাইলে নির্মিত হবে আধুনিক ও যুগোপযোগী প্রেসক্লাব কমপ্লেক্স

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি

আর্থ-সামাজিক নিরাপত্তা জোরদারে কল্যাণ ফান্ড শক্তিশালীকরণ।

Business Suite creation 26264661859794181

তিনি আরও জানান- ময়মনসিংহ বিভাগে তথ্যপ্রবাহ বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন-এর একটি পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্র চালুর বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

এরপর দুপুরে প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও সমন্বয়মূলক বৈঠক করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সেবার মানোন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিকেলে তিনি পারিবারিক কবরস্থান জিয়ারত করে সন্ধ্যার পর মোয়াজ্জেমপুর ইউনিয়নের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এবং সেখানেই তিনি রাত্রিযাপন করবেন।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নান্দাইলবাসী ও স্থানীয় সাংবাদিক সমাজ প্রতিমন্ত্রীর এ সফরকে একটি ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন। গণমাধ্যমবান্ধব নীতি, অবকাঠামোগত উন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নান্দাইলকে আরও আধুনিক ও সমৃদ্ধ করে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর- গণমাধ্যম উন্নয়ন ও কল্যাণে একাধিক প্রতিশ্রুতি

আপডেট সময় : ০১:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬