ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক চরাঞ্চলে রাতভর অভিযান রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ সাভারের ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্টিত হয় আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ মুক্তা কম্পিউটার এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে সাভারে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিক গ্রেপ্তার করে পুলিশ দুদকের জালে অভিযুক্তদের পাল্টা চাল: রেলের ভাবমূর্তি বিনষ্টে মিডিয়া বিভ্রান্তির নতুন খেলা সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু

উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল সংবর্ধনা

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীকে ফুলেল সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে উলিপুরের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে উলিপুর উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে নতুন গতি সঞ্চার হবে। নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সংবর্ধনার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। উলিপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল সংবর্ধনা

আপডেট সময় : ০১:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬