ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক চরাঞ্চলে রাতভর অভিযান রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ সাভারের ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্টিত হয় আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ মুক্তা কম্পিউটার এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে সাভারে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিক গ্রেপ্তার করে পুলিশ দুদকের জালে অভিযুক্তদের পাল্টা চাল: রেলের ভাবমূর্তি বিনষ্টে মিডিয়া বিভ্রান্তির নতুন খেলা সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু

১০ নম্বর জার্সি গায়েই শপথ গ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণ–অভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহর পরা ‘১০ নম্বর জার্সি’ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবার সেই একই জার্সি গায়েই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির ছয়জন নির্বাচিত প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে বিজয়ী হন হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী জোটের সমর্থনে এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি। এতে তিনি ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গণ অধিকার পরিষদের বিএনপি–সমর্থিত প্রার্থী জসিম উদ্দিন, যিনি ‘ট্রাক’ প্রতীকে পান ৪৯ হাজার ৮৮৫ ভোট।

আজ শপথ অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ তাঁর আলোচিত বটল–গ্রিন রঙের জার্সিটিই পরেছিলেন। জার্সিটির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১০ নম্বর জার্সি গায়েই শপথ গ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ১১:০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬