ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর বাঘা মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসিফও পেলেন সম্মাননা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি-স্বেচ্ছাচারিতা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে সাভারের বিজিবির অস্থায়ী ক্যাম্প স্থাপন মোতায়েন ৬০ সদস্য পরিচ্ছন্ন সবুজ ও নান্দনিক স্বাস্থ্য কমপ্লেক্স গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কুয়াকাটায় হোটেল কর্মীকে মারধরের অভিযোগ, খাসজমি দখল নিয়েও শাহ আলমকে ঘিরে বিতর্ক বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ শীতের আগমনী বার্তা বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা কর্মীদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ফজরের নামাজ আদায়ের আহ্বান জানালেন তারেক রহমান

মোঃ আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
494

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে ভোটের দিন ভোটকেন্দ্রে ফজরের নামাজ আদায় করতে নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সকাল থেকে ভোটকেন্দ্রে থাকবেন। ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে আদায় করবেন। ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারেন। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসবেন না। ভোট বুঝে নিয়ে আসবেন। হিসাব বুঝে নিয়ে আসবেন। আজ সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তারেক রহমান। জনসভায় এ আসনের ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবী সভায় সভাপতিত্ব করেন। তারেক রহমান বলেন, ‘১৬ বছর ধরে যারা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের এক সহযোগী আছে। তারা ভেতরে–ভেতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় সবাই দেখেছে, তাদের লোকজন নকল ব্যালট বানাতে গিয়ে ধরা পড়েছে।…আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। বিকেল পাঁচটার পরে যাত্রাবাড়ীর এই জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে উপস্থিত নেতা–কর্মী ও সমর্থকদের সামনে তিনি দেশ গড়তে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। তারেক রহমান বলেন, দেশকে গড়তে হলে অবশ্যই পরিকল্পনা থাকতে হবে। জাতির ভাগ্য পরিবর্তন করতে হলে অবশ্যই কর্মসূচি থাকতে হবে। আর দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অভিজ্ঞতা থাকতে হবে। একমাত্র বিএনপিরই সেই অভিজ্ঞতা রয়েছে। তারেক রহমান বলেন, ‘অনেক রাজনৈতিক দলের অনেক সুন্দর সুন্দর কথা শুনি। অনেক মধুর মধুর কথা শুনি। যেগুলো কথা শুনে আমাদের হয়তো ভালো লাগে, আমরা জোরে জোরে হাততালি দিই। কিন্তু দেশ পরিচালনা অত সহজ ব্যাপার নয়, দেশ পরিচালনা অনেক কঠিন ব্যাপার। এ সময় মঞ্চের সামনে থাকা নেতা–কর্মী ও সমর্থকেরা সমস্বরে তাঁদের এলাকার গ্যাস–সংকটের কথা জানান। তারেক রহমান বলেন, আগের যে সরকার ছিল, তাদের নিজেদের লোকজনের যাতে ঘুষ কামাই হয়, এই জন্য বিদেশ থেকে গ্যাস নিয়ে আসত। কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খনি তারা বের করেনি। বাংলাদেশে প্রচুর গ্যাসের খনি আছে। সেই খনি আবিষ্কার করে সেখান থেকে গ্যাস উত্তোলন করে গ্যাস–সংকট মোকাবিলার কথা বলেন তারেক রহমান। ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় ইপিজেড করার ঘোষণা দেন তারেক রহমান। এই এলাকায় বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেন তিনি। নবী উল্লাহ নবীর দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা–৫ আসনের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই এলাকায় হাসপাতাল করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। বিগত সময়ে ভোটের অধিকার আদায়ে ডেমরা–যাত্রাবাড়ী এলাকার যারা রাজপথে ছিলেন, গুম ও খুনের শিকার হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। জুলাই আন্দোলনে স্বৈরাচার তাড়াতে মুখ্য ভূমিকা পালন করায় যাত্রাবাড়ী এলাকার মানুষকে ধন্যবাদ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা কর্মীদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ফজরের নামাজ আদায়ের আহ্বান জানালেন তারেক রহমান

আপডেট সময় : ০২:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬