ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা, বাংলাদেশকে বিশ্বব্যাংকের সতর্কবার্তা বাঘায় গ্রামীণ ব্যাংকের ভেতরে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার এলাকায় আতঙ্ক জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সাভার উপজেলা ভূমি অফিসের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত সাভার বাসস্ট্যান্ড ওভারব্রিজ থেকে ককটেল মারার সময় জনতার হাতে হকার্স লীগ নেতা আটক উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান, ১ লাখ টাকা জরিমানা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজি সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল র‍্যালি, নেতৃত্বে মোঃ খোরশেদ আলম কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঝাঁকে ঝাঁকে” আসতে শুরু করেছেন অতিথি পাখি

সাভার বাসস্ট্যান্ড ওভারব্রিজ থেকে ককটেল মারার সময় জনতার হাতে হকার্স লীগ নেতা আটক

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
44

সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করার অভিযোগে এক যুবককে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই আশিস কুমার দাস। আটক শাহিন (৪০) হকার্স লীগের কর্মী বলে দাবি স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকাল ৮টার দিকে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের মাঝামাঝি এলাকার ফুটওভার ব্রিজের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ককটেল নিক্ষেপের পরপরই দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহিন। তখন স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পাশ্ববর্তী ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এসআই আশিস কুমার দাস বলেন, “ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা শাহিনকে আটক করে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থল থেকে তাকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার বাসস্ট্যান্ড ওভারব্রিজ থেকে ককটেল মারার সময় জনতার হাতে হকার্স লীগ নেতা আটক

সাভার বাসস্ট্যান্ড ওভারব্রিজ থেকে ককটেল মারার সময় জনতার হাতে হকার্স লীগ নেতা আটক

আপডেট সময় : ০৩:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬