ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ শীতের আগমনী বার্তা বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা বাঘা গড়গড়ীতে মাসুদ করিম টিপুর নেতৃত্বে শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা সাভারে পচা দই ও মিষ্টির সিরায় তৈরি হচ্ছে শিশুদের চকলেট–সন্দেশ নীতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন জব্দ আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাভারের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ৫ হাজার টাকা জরিমানা করা হয় হামজা-ফারহানের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ রাজশাহীতে ‘সোনার তরী’ জাহাজে যৌথ অভিযান অবৈধ কর্মকাণ্ড ও নথি জটিলতায় জাহাজ চলাচল বন্ধের নির্দেশ বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাভারে পচা দই ও মিষ্টির সিরায় তৈরি হচ্ছে শিশুদের চকলেট–সন্দেশ

সাভার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
39

সাভারের বিভিন্ন কারখানায় পচা দই ও ফেলে দেওয়া মিষ্টির সিরা দিয়ে শিশুদের চকলেট ও সন্দেশ তৈরির অভিযোগ উঠেছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাবার পুরান ঢাকার চকবাজার হয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। সাংবাদিকদের ক্যামেরায় উঠে এসেছে এসব পণ্য তৈরি ও পুনরায় প্যাকেটজাত করার চিত্র।

কারখানায় গিয়ে দেখা যায়, কৃত্রিম রং, ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে জেলি, জুস ও আইস ললি। দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, আসল ফলের পরিবর্তে এসব উপাদান ব্যবহার করেই তারা খাবার তৈরি করেন।

একটি কারখানার অন্য কক্ষে স্তূপ করে রাখা ছিল নষ্ট পণ্য ও ময়লা-আবর্জনা। সেখান থেকে কয়েকজনকে জেলি আলাদা করতে দেখা যায়। পরে সেসব জেলি আবার প্যাকেটজাত করে বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

সাভারের আরেকটি কারখানায় দেখা যায়, অসংখ্য ড্রামে জমিয়ে রাখা হয়েছে পাঁচ থেকে ছয় দিন আগের মিষ্টির সিরা। এসব সিরা দিয়েই তৈরি করা হচ্ছে শিশুদের জন্য সন্দেশ ও চকলেট।

পণ্যের মোড়কে দুধ, চিনি ও বিভিন্ন উপাদানের উল্লেখ থাকলেও কারখানার ড্রামগুলোতে পাওয়া যায় পুরোনো মিষ্টির সিরা ও পচা দই। এর মধ্যে মরা মাছি ও বিভিন্ন পোকামাকড়ও দেখা যায়। এসব উপাদান জ্বাল দিয়েই তৈরি করা হচ্ছে খাবার। কারখানার চারপাশও নোংরা ও দুর্গন্ধে ভরা।

এ বিষয়ে এক কর্মচারী জানান, মিষ্টির দোকান থেকে ফেলে দেওয়া সিরা সংগ্রহ করে আটা মিশিয়ে জ্বাল দেওয়া হয়। এতে মিষ্টির স্বাদ ও ফ্লেভার পাওয়া যায়।

পরে মালিক পরিচয়ে এক ব্যক্তি সাংবাদিকদের সামনে আসেন। প্রশাসনকে টাকা দিয়ে ‘ম্যানেজ’ করে কারখানার কার্যক্রম চালানোর দাবি করেন তিনি। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি।

সংবাদ প্রকাশ বন্ধ করতেও সাংবাদিকদের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। উপস্থিত একজন বলেন, ‘কিছু টাকা-পয়সা দেই। গরিব মানুষ, অনেক কষ্ট করি। ওই নিউজটা করে আমাদের ক্ষতি করবেন না।’

অভিযোগ রয়েছে, সাভার ও আশুলিয়ার একাধিক কারখানায় এভাবে শিশুদের খাবার তৈরি করা হচ্ছে। এসব পণ্য প্রথমে পাঠানো হয় পুরান ঢাকার চকবাজারে। সেখান থেকে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন এলাকার দোকানে।

এসব পণ্য বিক্রির বিষয়ে কয়েকজন মুদি দোকানি জানান, তারা বিক্রি বন্ধ করলেও অন্য দোকানে তা পাওয়া যাবে। এক দোকানির ভাষ্য, তিনি বিক্রি না করলে পাশের দোকান বিক্রি করবে। তবে নিজে এসব পণ্য বিক্রি করলেও নিজের সন্তানকে খেতে দেন না বলে জানান তিনি।

এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্যশিল্প ও উৎপাদন) অধ্যাপক মোহাম্মদ শোয়েব বলেন, ভেজালবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করা হলেও এসব কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। এর পেছনে সংশ্লিষ্টদের অসততাকে দায়ী করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের পক্ষে এককভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। ভেজাল নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা প্রয়োজন।

প্রকাশ্যে এসব পণ্য উৎপাদন ও বিক্রি হওয়ায় তদারকির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে শিশুদের খাবার তৈরিতে পচা ও নষ্ট উপাদান ব্যবহারের অভিযোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও স্থানীয় প্রশাসনের নজরদারি এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারে পচা দই ও মিষ্টির সিরায় তৈরি হচ্ছে শিশুদের চকলেট–সন্দেশ

আপডেট সময় : ০৫:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬