ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতন বৃদ্ধি ঘিরে শ্রমিক অসন্তোষ এড়াতে চট্টগ্রামে সমন্বয় সভা বাঘার তেঁতুলিয়া বাজারে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান আড়ানী রেলব্রিজ (KPI) পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন সাভার ও আশুলিয়ার চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত জানুয়ারিতে মিলবে বর্ধিত বেতন সাভারে শ্রমিক পুলিশ সংঘর্ষে ওসি ও সাংবাদিকসহ আহত ৪০ পুলিশের গাড়িতে আগুন সাভারের বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার মেডিকেল অফিসার ডা. কাজী আয়শা সিদ্দীকার সচেতনতা মূলক উদ্যোগ সাভার ও আশুলিয়া ইপিজেডে শ্রমিক অসন্তোষ নিরসনে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, মোহনপুর থেকে বদলি সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: সংঘর্ষ টিয়ারশেল গাড়িতে আগুন ধরিয়ে দেয়

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত জানুয়ারিতে মিলবে বর্ধিত বেতন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
22

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। ডিসেম্বরের বেতনের সঙ্গে বর্ধিত মজুরি আগামী বছরের জানুয়ারিতে পাবেন শ্রমিকরা। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়েছে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নবগঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এর আগে বেলা ১১টায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

সভায় পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যে মজুরি চূড়ান্ত করার বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছান।

বেতন বাড়ানোর দাবিতে পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। একই সঙ্গে পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ডও গঠন করা হয়।

এদিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত জানুয়ারিতে মিলবে বর্ধিত বেতন

আপডেট সময় : ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬