ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ মুক্তা কম্পিউটার এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে সাভারে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিক গ্রেপ্তার করে পুলিশ দুদকের জালে অভিযুক্তদের পাল্টা চাল: রেলের ভাবমূর্তি বিনষ্টে মিডিয়া বিভ্রান্তির নতুন খেলা সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
37

বাঘা উপজেলার ৬ নং আড়ানী ইউনিয়নের খোদ্দ বাউসা ৭ নং ওয়ার্ডে অনুষ্ঠিত *বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে নতুন সেট জার্সি উপহার দিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সম্মানিত আহবায়ক ও বাঘা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

শুক্রবার বিকেলে খোদ্দ বাউসা মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এবং দুই দলের হাতে জার্সি তুলে দেন। খেলার ফাঁকে শামীম সরকার বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে।

বিবাহিত-অবিবাহিত সবাইকে একসাথে খেলার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত হয়। তিনি আরও বলেন, আড়ানী ইউনিয়নের তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে আমরা সবসময় পাশে আছি। আগামীতেও খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত থাকবে।

ম্যাচটি উপভোগ করতে এলাকার শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন। জার্সি পেয়ে খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শামীম সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার

আপডেট সময় : ০৭:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬