ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
58

বাঘা পৌরসভার চক-আমোদপুর এলাকার ঐতিহ্যবাহী কাশেম-ফকির” এর মাজারে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে টিউবওয়েল স্থাপন করেছেন *রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। দীর্ঘদিন ধরে মাজার ও আশপাশের এলাকার মানুষসহ দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল।

বিশেষ করে শুক্রবার ও বিশেষ দিবসগুলোতে হাজারো মানুষের সমাগম হলেও পানির অভাবে ভোগান্তিতে পড়তে হতো সবাইকে। এই ভোগান্তির কথা জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে মাজার প্রাঙ্গণে একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করেন শামীম সরকার।

টিউবওয়েল স্থাপনের পর তিনি বলেন, ধর্মীয় স্থানগুলোতে মানুষের সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। চক-আমোদপুর কাশেম-ফকির মাজারে আসা মুসল্লি ও স্থানীয়দের দীর্ঘদিনের পানির কষ্ট লাঘবের জন্যই এই উদ্যোগ। ভবিষ্যতেও বাঘার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

টিউবওয়েল পেয়ে খুশি মাজার কমিটির সদস্য ও স্থানীয়রা। তারা এই মহতী উদ্যোগের জন্য শামীম সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা বলছেন, এখন থেকে মাজারে আগত মুসল্লি, পথচারী ও এলাকাবাসী সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

উল্লেখ্য, এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাঘা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আপডেট সময় : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬