ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৫:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট এলাকায় পদ্মা নদীর শাখা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে পানিতে ডুবে ফারুক হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সরেরহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন সরেরহাট গ্রামের বাসিন্দা ও মো. ইনতাজ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেন প্রতিদিনের মতো মহিষ গোসল করানোর উদ্দেশ্যে পদ্মা নদীর শাখা নদীতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাকে নদী থেকে উদ্ধার করে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের দাবি, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পানিতে নামার পর হঠাৎ খিঁচুনি উঠে তিনি জ্ঞান হারিয়ে ডুবে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুরো সরেরহাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬