ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি

সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মোহনপুরে বাড়ির ছাদে ডেকে নিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধা (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।শুক্রবার (৩ জুলাই) বিকেলমোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈইল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (৪ জুলাই) দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দারাজ মৃধা ওই গ্রামের মৃত গণি মৃধার মন্ডলের ছেলে। ভুক্তভোগির পরিবার অভিযোগ করে জানান, শুক্রবার বিকেল দারাজ মৃধা শিশুটিকে তার বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

বিষয়টি শিশুটির মাসহ প্রতিবেশীরা টের পেলে বাড়ি থেকে পালিয়ে যায় দারাজ। পরে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় মোহনপুর থানায়। পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে।

তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু এবং স্বজনের কাছে থেকে ঘটনা জানার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু অভিযুক্ত দারাজ মৃধার পক্ষের লোকজন চাপের মুখে শিশুটিকে রামেক হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যায়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়।

শিশুটির মা বলেন, এই কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছি না। এ ঘটনার কঠিন বিচার দাবি করছি। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬