ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি

সাভার পৌরসভা নবনির্বাচিত মহিলা দলের নেতৃবৃন্দের সঙ্গে মোঃ খোরশেদ আলমের সৌজন্য সাক্ষাৎ করেন

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করা এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নবনির্বাচিত সাভার পৌর মহিলা দলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাভার পৌরসভার মেয়রপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে সাভারস্থ তাঁর বাসভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সাভার পৌর মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিন ও সাধারণ সম্পাদক নাজনিন আক্তার নাজু-এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা লায়ন মো. খোরশেদ আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।   মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলীয় আদর্শ ছড়িয়ে দিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের ত্যাগ, সাহস ও অবদান দল সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, “মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সাভার পৌর এলাকা গড়ে তুলতে এবং জনগণের দোরগোড়ায় সুশাসন ও জনসেবা নিশ্চিত করতে মহিলা দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে।

জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা সম্ভব। সভায় সাভার পৌর মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিন ও সাধারণ সম্পাদক নাজনিন আক্তার নাজু বলেন, নবগঠিত কমিটি আগামী দিনে সাভার পৌর এলাকায় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে নিরলসভাবে কাজ করবে।

পাশাপাশি দলের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থেকে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।   সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকৌশল, তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বের বিকাশ এবং জনসম্পৃক্ত কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার পৌরসভা নবনির্বাচিত মহিলা দলের নেতৃবৃন্দের সঙ্গে মোঃ খোরশেদ আলমের সৌজন্য সাক্ষাৎ করেন

আপডেট সময় : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬