ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে বন্যার্ত ও নদীভাঙন কবলিত পরিবারের মাঝে সরকারি ত্রাণের চাল বিতরণ

শাহজাহান খন্দকার উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ২৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে উপজেলার ৬ নং বুড়াবুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রথম পর্যায়ে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জলঙ্গার কুটি গ্রামে নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়। পরে বিকেল সাড়ে ৫টায় একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কিসামত ফুলবাড়ী গ্রামেও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি রিলিফের চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মো. ফিজানুর রহমান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় প্রশাসন জানায়, সাম্প্রতিক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের এ কার্যক্রম চলমান রয়েছে। ত্রাণ পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এ সময়ে প্রশাসনের দ্রুত সহায়তাকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে বন্যার্ত ও নদীভাঙন কবলিত পরিবারের মাঝে সরকারি ত্রাণের চাল বিতরণ

আপডেট সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬