ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

উলিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপির উদ্যোগে বিশুদ্ধ পানি স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি, ওআরএস স্যালাইন এবং পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টায় উলিপুর সরকারি ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। তীব্র গরম, অতিরিক্ত তাপপ্রবাহ এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, ওআরএস স্যালাইন, কলম ও স্কেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী মিয়া এবং উলিপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মারুফ। এছাড়াও সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পরীক্ষা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবিষ্যতেও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রয়োজনে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান। কর্মসূচিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পরীক্ষার্থীদের সহায়তায় নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় উলিপুরেও এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপির উদ্যোগে বিশুদ্ধ পানি স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ০৫:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬