ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি

শুকুরজান জিন্নত আলী আদর্শ স্কুলের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে মোঃ হাসিবুল হোসেন জিসানকে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের শুকুরজান জিন্নত আলী আদর্শ স্কুলের নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান আজ সোমবার (২৯ জুন ২০২৬) সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।

এ সময় তিনি নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথি আরও বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। তাই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শুকুরজান জিন্নত আলী আদর্শ স্কুলের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে মোঃ হাসিবুল হোসেন জিসানকে

আপডেট সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬