ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোর নির্যাতন ও রিকশা গ্যারেজ লুটের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে অব্যাহতি উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নান্দাইলে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহপাঠীদের স্মরণে ১৯৯৬ ব্যাচের আলোচনা সভা ও দোয়া মাহফিল গভীর সমুদ্রে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কুয়াকাটায় বাঘায় এমপি আবু সাইদ চাঁদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান বাঘার নারায়নপুরে ইয়াবা-হিরোইনসহ যুবক গ্রেপ্তার, জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা সাভারের ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনতাই করে সাভার ও আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সালাউদ্দিন বাবু এমপি সাভারের পুলিশ ক্যাম্প থেকে আসামি পলানোর ঘটনায় দুই জন পুলিশকে ক্লোজড ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

কিশোর নির্যাতন ও রিকশা গ্যারেজ লুটের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে অব্যাহতি

‎স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
17

ঢাকার সাভারে কিশোরকে অপহরণ করে নির্যাতন এবং একটি গ্যারেজ থেকে ২৩ টি অটোরিকশা, ১৪ লাখ টাকার ব্যাটারি ও একটি ৬ লাখ টাকা মূল্যের মোটরসাইকেল লুটের অভিযোগে আলোচনায় আসা সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

‎ ‎শুক্রবার (২৬ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎ ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর শাখার অধীনস্থ সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ‎ ‎উল্লেখ্য, সম্প্রতি সাভারে একটি গ্যারেজ থেকে ২৩ টি অটোরিকশা, ১৪ লাখ টাকার ব্যাটারি ও একটি ৬ লাখ টাকা মূল্যের মোটরসাইকেল লুট এবং সনাতন ধর্মাবলম্বী এক কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতনের ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি সংগঠনের নজরে আসে।

এরপর সাংগঠনিক শৃঙ্খলার বিষয় বিবেচনায় এনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সুপারিশে তাকে পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। ‎ ‎এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ছাত্রদল সবসময় আপসহীন।

কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী মাহবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত তদন্ত চলবে এবং আইনের প্রতি ছাত্রদলের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

‎ ‎এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোর নির্যাতন ও রিকশা গ্যারেজ লুটের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে অব্যাহতি

আপডেট সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬