ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি

নান্দাইলে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহপাঠীদের স্মরণে ১৯৯৬ ব্যাচের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের-নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে প্রয়াত সহপাঠীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাচের সদস্যরা প্রয়াত বন্ধুদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী হারুন অর-রশিদ। আলোচনা পর্বে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, শিল্পপতি ও সমাজসেবক আতিকুর রহমান তৌফিক, এটিও আসাদুজ্জামান, বিএনপি নেতা জিয়া উদ্দিন ফকির, বিএনপি নেতা আফজাল খান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সোহেল, কয়ড়া মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা নাজমুল হুদা এবং তালতলা ইশাআতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা অলিউল্লাহসহ আরও অনেকে।

বক্তারা প্রয়াত সহপাঠীদের স্মরণ করে তাদের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। আলোচনা শেষে ১৯৯৬ ব্যাচের প্রয়াত ছাত্র-ছাত্রীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ। অনুষ্ঠানে ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রয়াত সহপাঠীদের স্মৃতি সংরক্ষণ এবং ব্যাচের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি অটুট রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নান্দাইলে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহপাঠীদের স্মরণে ১৯৯৬ ব্যাচের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬