ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি

বাঘায় এমপি আবু সাইদ চাঁদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১১:২৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।

মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে— বাঘা উপজেলার একমাত্র নারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটিকে অতিদ্রুত সরকারিকরণ, ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন হোস্টেল বা আবাসন ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য নতুন বহুতল ভবন নির্মাণ।

সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ কলেজের দাবিগুলোকে অত্যন্ত যৌক্তিক বলে অবিহিত করেন। তিনি বলেন, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজটি বাঘা উপজেলার একমাত্র মহিলা কলেজ। নারী শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে কলেজটির সরকারিকরণ, নতুন ভবন ও আবাসন সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করব।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের নারী শিক্ষার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। খুব দ্রুতই এর ইতিবাচক ফলাফল দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাম্মী আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বাঘা ও সভাপতি, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ,মোঃ ফখরুল হাসান বাবলু, আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি, বাঘা উপজেলা বিএনপি, মোঃ নূরুজ্জামান খান মানিক, সাবেক সভাপতি, বাঘা উপজেলা বিএনপি, মোঃ আশরাফ আলী মলিন, সদস্য সচিব, বাঘা উপজেলা বিএনপি, মোঃ কামাল হোসেন, সভাপতি, বাঘা পৌর বিএনপি,মোঃ তফিকুল ইসলাম তফি, সাধারণ সম্পাদক, বাঘা পৌর বিএনপি, এস.এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, আহ্বায়ক, রাজশাহী জেলা ছাত্রদল, মোঃ হেলাল উদ্দিন রিয়াল, সভাপতি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপি, জগলু সিকদার, সাধারণ সম্পাদক, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি সহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং বাঘা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় এমপি আবু সাইদ চাঁদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

আপডেট সময় : ১১:২৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬