ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘার নারায়নপুরে ইয়াবা-হিরোইনসহ যুবক গ্রেপ্তার, জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০২:৩২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুরে ৬৮ পিস ইয়াবা ও সোয়া ২ গ্রাম হিরোইনসহ এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিব (২৮) পিতা মৃত আঞ্জারুল ইসলাম নিলু কোম্পানি, সাং নারায়নপুর।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী সাড়ে ৮টার দিকে নারায়নপুরের লাভলুর আমবাগান এলাকায় অভিযান চালায় বাঘা থানা পুলিশ। এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শাকিবকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও সোয়া ২ গ্রাম হিরোইন জব্দ করা হয়। পুলিশ জানায়, ইতিপূর্বে মাদক মামলায় শাকিব ২ বছরের সাজা ভোগ করে সম্প্রতি জামিনে মুক্তি পায়। জেল থেকে বের হয়েই সে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান আছে। জেল খেটে বের হয়ে যারা আবারও অপরাধে জড়াচ্ছে তাদের কঠোরভাবে দমন করা হবে। মাদক নির্মূলে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘার নারায়নপুরে ইয়াবা-হিরোইনসহ যুবক গ্রেপ্তার, জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা

আপডেট সময় : ০২:৩২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬