ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আবুল হাশেম রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ০৯:৩৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
111

রাজশাহীর বাঘা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ জুন (সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘা, রাজশাহীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাম্মী আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার জনাব মো: আব্দুল লতিফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঘা উপজেলা কৃষি অফিসার জনাব মো: শফিউল্লাহ সুলতান। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো: শফিউল্লাহ সুলতান ফার্মার সার্ভিস সেন্টার’ (FSC)-এর গুরুত্ব তুলে ধরে বলেন, ফার্মার সার্ভিস সেন্টার কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক কেন্দ্র।

এখান থেকে কৃষকরা আধুনিক চাষাবাদ, রোগবালাই দমন ও উৎপাদন কৌশল সম্পর্কে সঠিক পরামর্শ পাচ্ছেন। তাছাড়া মানসম্মত বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে প্রাপ্তি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ফসলের সঠিক বাজারদর জানার মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন, যা তাঁদের উৎপাদন খরচ কমিয়ে ফলন ও লাভ দ্বিগুণ করতে সাহায্য করছে।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দেশের কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষি বাঁচলে, বাঁচবে দেশ। বর্তমান সরকার কৃষকদের আধুনিক ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

পার্টনার প্রকল্প গ্রামীণ রূপান্তর ও পুষ্টি নিশ্চিতকরণে বড় ভূমিকা রাখছে। সরকারের কৃষক কার্ড এই প্রকল্পের একটি অংশ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার বলেন, একজন আদর্শ কৃষকই দেশের কৃষিকে বাঁচিয়ে রাখেন।

পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় সাধারণ পর্যায়ের কৃষকদের দক্ষ করে তুলতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মাঠ পর্যায়ে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কৃষকদের আধুনিক কৃষির মূলধারায় নিয়ে আসা হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মনসুর আলী, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও কৃষাণী। অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও বাণিজ্যিক কৃষির প্রসারে পার্টনার প্রকল্পের বিভিন্ন প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করেন এবং কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি অবলম্বনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬