ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ রাজশাহীতে ২ রেস্তোরাঁয় হামলা ককটেল বিস্ফোরণ পুলিশ আহত প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত বাঘায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ যুবককে ১ বছরের কারাদণ্ড, মাদক জনসম্মুখে বিনষ্ট রাজশাহীর নারী জাগরণ ও সাহিত্যচর্চার এক অনন্য নাম অনু চৌধুরী বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লাশ ঝুলছিল বৈদ্যুতিক খুঁটিতে উলিপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বাঘায় মাদকবিরোধী মোবাইল কোর্ট গাঁজাসহ যুবককে ১ বছরের কারাদণ্ড মাদক জনসম্মুখে বিনষ্ট রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লাশ ঝুলছিল বৈদ্যুতিক খুঁটিতে

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১০:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
40

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া-গোচর মাঠ এলাকায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন আলী, ২৫, নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ১৯ জুন ২০২৬ সকালে বৈদ্যুতিক খুঁটির উপর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে মামুন হামিদকুড়া-গোচর মাঠের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন। এ সময় শর্টসার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সকাল হলে কৃষক ও পথচারীরা মাঠের বৈদ্যুতিক খুঁটির উপর তার মরদেহ ঝুলতে দেখে বাঘা থানা পুলিশকে খবর দেন।

সরেজমিনে দেখা যায়, নিহত মামুন একটি লোহার রড ব্যবহার করে বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি লোহার রডের উপর পড়ে যান। কোমরের সঙ্গে গামছা দিয়ে খুঁটির সাথে বাঁধা থাকায় শর্ট হয়ে মারা গেলেও লাশটি নিচে পড়েনি। উল্টো হয়ে খুঁটির সঙ্গে ঝুলছিল মরদেহ।

নিহত মামুন আলীর বাসা আড়ানী পৌরসভার গোচর গ্রামে। তিনি মৃত ভাদু কসাইয়ের ছেলে। বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লাশ ঝুলছিল বৈদ্যুতিক খুঁটিতে

আপডেট সময় : ১০:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬