সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভা মৎস্যজীবী দলের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন খোরশেদ আলম
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ২০৬ বার পড়া হয়েছে
সাভার পৌরসভা মৎস্যজীবী দলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সাভার পৌরসভা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সাভার পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মৎস্যজীবী দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামীর রাজনৈতিক কার্যক্রমকে সামনে রেখে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




















