ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল

উলিপুরে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
267

স্বাস্থ্যকর পরিবেশ, পরিচ্ছন্ন নগরী গঠন এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলকে সচেতন হতে হবে। ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা পলি, শিক্ষক মোঃ ফিরোজ আলম মন্ডল, তপন সাহাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উপস্থিত বক্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। তাহলেই একটি স্বাস্থ্যসম্মত ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে। উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউএনও এস এম মেহেদী হাসান জানান , সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহের শনিবার উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

আপডেট সময় : ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬