ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত উলিপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, পুড়িয়ে ধ্বংস রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কু/পি/য়ে হ/ত্যা জুলাই শহীদ দিবস ২০২৬ বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ নগর উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আলোচনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাঘায় বৃক্ষরোপণ সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৯৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
218

কুড়িগ্রামের উলিপুরে আধুনিক কৃষি প্রযুক্তি, টেকসই উন্নয়ন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কৃষি কংগ্রেস ২০২৬’। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উলিপুর অডিটোরিয়াম হলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।

তিনি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা কৃষি সহকারী কর্মকর্তা আফরোজা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ অশোক কুমার রায় এবং উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশারফ হোসেন। বক্তারা কৃষকদের জন্য সরকারের বিভিন্ন ভর্তুকি, আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ এবং মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রমের সফল বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “কৃষকরাই আমাদের অর্থনীতির প্রাণ। উলিপুরের কৃষিকে আরও সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কংগ্রেসের মাধ্যমে কৃষকরা নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন।

” কংগ্রেসে স্মার্ট কৃষি ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ, চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ধান ও রবি শস্যের উচ্চফলনশীল জাত পরিচিতকরণ এবং মাঠ পর্যায়ের কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মশালার পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েকশ কৃষক, কৃষি উপ-সহকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে স্থানীয় সফল কৃষকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ

আপডেট সময় : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬